হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে কি জালিয়াতি বাড়বে? মেটাকে কড়া বার্তা কেন্দ্রের!

হোয়াটসঅ্যাপের প্রস্তাবিত ‘ইউজারনেম’ ফিচার নিয়ে বাড়ছে সাইবার জালিয়াতির আশঙ্কা। এই উদ্বেগজনক পরিস্থিতিতে মেটাকে জবাবদিহি করার জন্য অতিরিক্ত তিন দিন সময় দিয়েছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। পূর্বের নির্দেশ অনুযায়ী ৬ জুলাইয়ের পরিবর্তে এখন ৯ জুলাইয়ের মধ্যে মেটাকে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ফোন নম্বর ছাড়াই ইউজারনেম ব্যবহার করে চ্যাট করার সুবিধা নিয়ে আসতে চলেছে মেটা। তবে সরকারের আশঙ্কা, এই ফিচারের ফলে অনলাইনে প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে পারে। যদিও মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ফিচারটি চালুর আগে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক কঠোর নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *