রিলসের নেশা ও পরকীয়ার বলি! শ্বশুরবাড়িতে ফিরতেই বধূর চরম পরিণতি

সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নেশা ও পরকীয়ার জেরে পুরাতন মালদা থানার যাত্রাডাঙা এলাকায় রিনা মণ্ডল নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ১২ বছর আগে পলাশ বর্মনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া রিনা সম্প্রতি রিলস তৈরির সূত্রে রকি নামের এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সম্পর্ককে কেন্দ্র করে স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদের জেরে কয়েক মাস আগে তিনি সংসার ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যান।

অভিযোগ রয়েছে, সংসার ছাড়ার পর প্রেমিক রকি কৌশলে রিনার টাকা, গয়না ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। প্রেমিকের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রিনা পুনরায় স্বামীর ঘরে ফিরে আসেন। তবে বাড়িতে ফেরার পর থেকেই তিনি শ্বশুরবাড়ির সদস্যদের কাছে লাগাতার কটূ কথা ও অপমানের শিকার হচ্ছিলেন। শেষপর্যন্ত অপমানে ও অবসাদে নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *