শিশুর হাতে স্মার্টফোন দেওয়া কি নিরাপদ? হতে পারে বড় বিপদ!

শিশুদের স্মার্টফোন আসক্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। অভিভাবকদের সচেতন করতে এবং এ সংক্রান্ত সমস্যা চিহ্নিত করতে এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাবেন আশাকর্মীরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সন্তানদের শান্ত রাখতে স্মার্টফোন ব্যবহারের ফলে শিশুদের মধ্যে মনোযোগের অভাব, দেরিতে কথা বলা, চোখের সমস্যা এবং বিভিন্ন আচরণগত জটিলতা তৈরি হচ্ছে। এই উদ্বেগজনক পরিস্থিতি মোকাবিলা করতেই সরকার এই বিশেষ পদক্ষেপ নিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে আশাকর্মীদের ইতিমধ্যেই উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে সমীক্ষার সময় তাঁরা ‘CBAT’ ফর্মের মাধ্যমে শিশুদের স্মার্টফোন ব্যবহারের সময়কাল এবং আচরণের পরিবর্তন সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করবেন। প্রাথমিক এই স্ক্রিনিংয়ের প্রক্রিয়া শেষ হলে, সরকারি পরিকল্পনায় পরবর্তী পর্যায়ে স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতেও এই সচেতনতামূলক কর্মসূচি শুরু করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *