দুর্যোগ মাথায় নিয়েই মুর্শিদাবাদ ছুটলেন মুখ্যমন্ত্রী, আকাশপথ বাতিল!

বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে আকাশপথের পরিষেবা ব্যাহত হওয়ায় বাধ্য হয়ে সড়কপথেই মুর্শিদাবাদ সফরে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুক্রবার সকালে তাঁর কনভয় ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হরিণঘাটার বিরহী এলাকা অতিক্রম করে। মুখ্যমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম মুর্শিদাবাদ সফর।

সফরসূচি অনুযায়ী, আজ বহরমপুরে মুখ্যমন্ত্রী প্রশাসনিক ও সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। এরপর রেজিনগরে একটি দলীয় জনসভাও রয়েছে তাঁর। সাম্প্রতিককালে বিধানসভায় বিধায়ক হুমায়ুন কবীরের মন্তব্যের তীব্র সমালোচনা করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন শুভেন্দু। এরই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই সফরের দিকে এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *