জ্যোতিষী থেকে কোটিপতি, ডিম-কাদার মারে নাজেহাল তৃণমূল প্রধান!

বাসন্তী: দুর্নীতি ও জনসেবা বিমুখতার অভিযোগে পঞ্চায়েত প্রধানকে হেনস্থা, এলাকায় চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূল পরিচালিত সজিদ বাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌর সর্দারের ওপর চড়াও হলেন বিক্ষুব্ধ এলাকাবাসী। অভিযোগ, জ্যোতিষী পেশা ছেড়ে তৃণমূলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তিনি দুর্নীতির মাধ্যমে কোটিপতি হয়েছেন এবং পঞ্চায়েত অফিসে অনুপস্থিত থেকে জনসেবামূলক কাজ বন্ধ রেখেছেন। শুক্রবার মন্ত্রী দিলীপ ঘোষের নির্দেশে তিনি পঞ্চায়েত অফিসে পৌঁছালে স্থানীয়রা তাঁকে ঘিরে ফেলে বিক্ষোভ দেখান।

বিক্ষোভের এক পর্যায়ে উত্তেজিত জনতা পঞ্চায়েত প্রধানকে লক্ষ করে ডিম ছুড়তে শুরু করেন। এরপর তাঁকে কাদা ও গোবর মাখিয়ে গলায় গামছা বেঁধে এলাকা ঘোরানো হয়। দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। ঘটনার খবর পেয়ে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নেতাকে উদ্ধার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *