জুলাইয়ে ফের রাজ্যে অমিত শাহ, কী থাকছে তাঁর ঠাসা কর্মসূচিতে?

জুলাই মাসে দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরের অন্যতম প্রধান আকর্ষণ হাওড়ার সাঁকরাইলে আমুলের নতুন প্রকল্পের শিলান্যাস। সংস্থাটির দাবি অনুযায়ী, এটি বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র হতে চলেছে। পূর্ব ভারতে ব্যবসার পরিধি বাড়াতে পশ্চিমবঙ্গকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন প্রায় ১৫ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ এবং ১০ লক্ষ কেজি দই উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দইয়ের পাশাপাশি এখানে লস্যি, পনির, মাখন, ঘি ও আইসক্রিম উৎপাদিত হবে। প্রকল্পের কৌশলগত অবস্থানের কারণে ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড ও উত্তর-পূর্ব ভারতে পণ্য সরবরাহ সহজতর হবে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। শিলান্যাস অনুষ্ঠানে বিজেপির রাজ্য নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। সফরের দ্বিতীয় দিনে অমিত শাহ দলের রাজ্য নেতৃত্ব, বিধায়ক ও সাংসদদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। ১৯ জুলাই বিকেলে তাঁর দিল্লি ফেরার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *