অন্নপূর্ণা যোজনায় কোটি টাকার দুর্নীতি, গ্রেপ্তার পুরুলিয়ার প্রভাবশালী নেতা ও তাঁর ভাইপো!

সরকারি অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তারের পাশাপাশি একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় এবং কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাসকে। রবিবার সকালে কঠোর নিরাপত্তার মধ্যে ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়েছে।

তদন্তকারী সূত্রে জানা গেছে, বিডিও কার্যালয়ের অতিথি আবাসে অনধিকার প্রবেশের ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই অন্নপূর্ণা যোজনায় আর্থিক অনিয়ম ও কারচুপির বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনায় নতুন ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছেন পুলিশ কর্মকর্তারা। দুর্নীতির নেপথ্যে আরও কেউ জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *