সেবাশ্রয়ের ভুল চিকিৎসায় পা হারালেন মহিলা, অবশেষে পদক্ষেপ স্বাস্থ্যভবনের!
July 12, 2026
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ব্যক্তিগত সহকারী সুমিত রায়ের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের করা হয়েছে। মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাসের অভিযোগ, সাংসদের তত্ত্বাবধানে পরিচালিত ‘সেবাশ্রয়’ ক্যাম্পে হাঁটু ব্যথার চিকিৎসার জন্য গিয়ে ভুল ওষুধ ও অব্যবস্থাপনার শিকার হন তিনি। এই ঘটনার জেরে শেষ পর্যন্ত ওই মহিলার পা কেটে বাদ দিতে হয়েছে, যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় নথিপত্রসহ আগামীকাল সকাল ১১টায় স্বাস্থ্যভবনে তলব করা হয়েছে। অভিযোগ শোনার পর স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।