ভেবেছিলাম ক্যানসার হয়েছে, মরেই যাব! প্রথম ঋতুস্রাবের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন জ্যাসমিন

জনপ্রিয় গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস সম্প্রতি একটি পডকাস্টে তাঁর জীবনের এক ব্যক্তিগত ও অজানা অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সপ্তম শ্রেণিতে পড়ার সময় প্রথমবার ঋতুস্রাব বা পিরিয়ড হওয়ার সেই ভীতিকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে গায়িকা জানান, ওই বয়সে এ ধরনের শারীরিক পরিবর্তন বিষয়ে তাঁর কোনো ধারণাই ছিল না।

সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে জ্যাসমিন বলেন, শারীরিক পরিবর্তনের কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং ভেবেছিলেন হয়তো তাঁর ক্যানসার হয়েছে। ভীতি ও লজ্জার কারণে শুরুতে তিনি বিষয়টি তাঁর মাকে বলতেও ইতস্ততবোধ করেছিলেন। কিশোর বয়সে শরীর সম্পর্কে সঠিক সচেতনতার অভাবে তৈরি হওয়া তাঁর এই অভিজ্ঞতার কথাটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *