দলে ফিরুন, ১ ঘণ্টাতেই ইস্তফা দেব! বিদ্রোহীদের খোলা চ্যালেঞ্জ অভিষেকের
July 19, 2026
তৃণমূলের অন্দরে থাকা বিদ্রোহী নেতাদের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঘোষণা করেছেন, তাঁর বিরুদ্ধে যাঁদের ক্ষোভ রয়েছে, তাঁরা মূল স্রোতে ফিরে এলেই তিনি এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে প্রস্তুত।
বিদ্রোহী নেতাদের উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিদ্রোহী নেতাদের কেউই দলে ফিরে আসবেন না। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ না করলে তাঁদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হতে পারে, সেই ভয়েই তাঁরা এমন আচরণ করছেন। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।