২১ জুলাইয়ের সভায় বড় জয় ঋতব্রত শিবিরের, মমতা কি রিকশায় দাঁড়িয়ে দেবেন ভাষণ!

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ২১ জুলাইয়ের শহিদ দিবস ঘিরে নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসে সভা করার জন্য দুই গোষ্ঠী আবেদন জানালেও প্রশাসন কাউকে অনুমতি দেয়নি। তবে ঋতব্রত গোষ্ঠী গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশের অনুমতি পাওয়ায় তাদের কর্মী-সমর্থকরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

অন্যদিকে, সভার স্থান নিয়ে অনিশ্চয়তার মুখে পড়া কালীঘাট গোষ্ঠী পরিস্থিতির সমাধানে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। দলের এই ক্রান্তিলগ্নে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে তিনি ২১ জুলাইয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করবেন; প্রয়োজনে রিকশায় দাঁড়িয়ে ভাষণ দিতেও তিনি প্রস্তুত। এখন দেখার বিষয়, আইনি লড়াইয়ের পর শেষ পর্যন্ত কোন গোষ্ঠী জনসমাবেশের ময়দান দখল করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *