নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন সলমন, পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে কী বললেন তিনি!

নিট (NEET UG 2026) প্রশ্নপত্র ফাঁস কাণ্ড এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। বুধবার ইনস্টাগ্রামে এক দীর্ঘ পোস্টে তিনি এই ঘটনাকে অত্যন্ত গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করেছেন। ককরোচ জনতা পার্টির (CJP) নেতৃত্বে চলা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে সালমান শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করেন এবং আহত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সালমান খান তাঁর পোস্টে স্পষ্ট করে দিয়েছেন যে, এই আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক রঙ দেওয়া উচিত নয়। তাঁর মতে, এটি কেবল শিক্ষার্থীদের এবং দেশের শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ সংক্রান্ত বিষয়, যা রাজনীতির ঊর্ধ্বে থাকা প্রয়োজন। সালমানের পাশাপাশি সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, দুলকার সালমান, পূজা ভাট, ইমতিয়াজ আলি এবং নাসিরুদ্দিন শাহের মতো আরও বেশ কয়েকজন বিশিষ্ট তারকা এই আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *