উত্তর কলকাতার কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় বড় রায়, বেকসুর খালাস পেলেন সৎ বাবা!

উত্তর কলকাতার এক কিশোরীকে যৌন নিগ্রহ ও অন্তঃসত্ত্বা করার দায়ে দায়ের হওয়া পকসো মামলায় অভিযুক্ত সৎ বাবাকে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। ২০১৯ সালে নিম্ন আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলেও, সাত বছর পর প্রমাণের অভাবে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ তাকে মুক্তি দেওয়ার এই রায় ঘোষণা করল।

ঘটনার সূত্রপাত ২০১৮ সালের ১০ অক্টোবর, যখন ১৬ বছরের ওই কিশোরী পেটে অসহ্য ব্যথা নিয়ে আরজি কর হাসপাতালে ভর্তি হয় এবং পরীক্ষায় তার তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। অস্ত্রোপচারের পর কিশোরীর অভিযোগের ভিত্তিতে টালা থানায় পকসো আইনের ৪ ও ৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়। তবে হাই কোর্টে আপিলের শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, কিশোরী যে শারীরিক নিগ্রহের শিকার হয়েছিল তাতে সন্দেহ না থাকলেও, অভিযুক্ত ব্যক্তিই যে ঘটনার সঙ্গে যুক্ত, এমন কোনো ফরেনসিক তথ্য বা ডিএনএ রিপোর্ট তদন্তে পাওয়া যায়নি। তদন্তের ঘাটতি ও প্রমাণের সংকটের কারণে আদালত অভিযুক্তকে সন্দেহের সুবিধা (Benefit of Doubt) দিয়ে মুক্তি প্রদানের নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *