বালাসনের মাঝনদীতে মৃত্যুর মুখে ৪ জন, স্থানীয় যুবকের সাহসিকতায় ফিরল প্রাণ!

দুধিয়ার বালাসন নদীতে বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাওয়া জলের তোড়ে আটকা পড়া চার যুবক-যুবতীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে প্রবল বর্ষণ ও হড়পা বানের মধ্যে গাড়ি নিয়ে নদীতে নামার পর মাঝপথে গাড়িটি পাথরের ওপর আটকে যায়। নদীর জলস্তর দ্রুত বাড়তে থাকায় আরোহীরা বাঁচার জন্য গাড়ির ছাদে আশ্রয় নেন এবং চিৎকার শুরু করেন।

এলাকাবাসী অভিনন্দন রাই জানান, খবর পেয়ে স্থানীয় এক যুবক দড়ি নিয়ে অসীম সাহসিকতার সাথে এগিয়ে যান। প্রচণ্ড ঝুঁকি নিয়ে নদীর তীব্র স্রোতের মধ্যেই দড়ির সাহায্যে চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। লাগাতার বৃষ্টির জেরে নদীগুলি ফুঁসে ওঠা সত্ত্বেও রাতের অন্ধকারে এমন বিপজ্জনকভাবে নদীতে গাড়ি নিয়ে নামার ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও বিস্ময় সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *