বিয়ের কদিন বাদেই অন্ধ বিশ্বাসের বলি স্ত্রী, খালের জলে মিলল নিথর দেহ!

উত্তরপ্রদেশরে মোরাদাবাদে আদিবা নামে এক তরুণী আইন পড়ুয়াকে খুনের অভিযোগে তাঁর স্বামী গুলফাম আলীকে গ্রেফতার করেছে পুলিশ। হায়দ্রাবাদে এলএলবি পড়ুয়া আদিবা গত জুন মাসের শেষ সপ্তাহে পরীক্ষা দেওয়ার নাম করে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যান। দীর্ঘ তদন্তের পর পুলিশ জানতে পারে, দিল্লির বিমানবন্দর থেকে তুলে নিয়ে যাওয়ার পর পথিমধ্যে গুলফাম তাঁকে পিস্তলে গুলি করে হত্যা করেছে।

তদন্তে উঠে এসেছে, পরিবারের অগোচরে আদিবা গুলফাম আলীকে বিয়ে করেছিলেন। স্ত্রীর কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করলেও গুলফাম তাঁর কপালে গুলি করে খুন করে এবং মরদেহ গুম করার উদ্দেশ্যে উত্তরাখণ্ডের রুরকির একটি খালে ফেলে দেয়। ঘটনার পর ধরা পড়ার ভয়ে গুলফাম রামপুরের একটি পুরোনো মামলায় আদালতে আত্মসমর্পণ করে। বর্তমানে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে খুনে ব্যবহৃত অস্ত্র ও গাড়ি উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *