ট্রেনের দরজায় প্রসেনজিৎ, ফিরে এল ‘প্রাক্তন’-এর সেই নস্টালজিয়া!

রায়গঞ্জ থেকে ট্রেনযোগে বাড়ি ফেরার পথে একটি ভিডিও পোস্ট করে নেটপাড়ায় চর্চায় উঠে এসেছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুধবার গভীর রাতে নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আপলোড করা ওই ভিডিওতে তাঁকে ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কালো টি-শার্ট ও মাথায় ব্যান্ডানা পরা অভিনেতাকে নিজের জনপ্রিয় সিনেমা ‘প্রাক্তন’-এর সেই স্মৃতিময় ট্রেনযাত্রার কথা স্মরণ করতে দেখা গেছে। ভিডিওটির নেপথ্যে থাকা অনুপম রায়ের গাওয়া ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি মুহূর্তের মধ্যে দর্শকদের নস্টালজিক করে তোলে।

ট্রেনে সহযাত্রী ও রেলকর্মীরা সুপারস্টারকে কাছে পেয়ে ভিড় জমান। এসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অত্যন্ত অমায়িক ভঙ্গিতে সবার সঙ্গে ছবি তোলেন এবং তাঁদের ভালো থাকার শুভকামনা জানান। সাধারণ মানুষের সঙ্গে তাঁর এই নিরহংকার মনোভাব ও মাটির কাছাকাছি থাকার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনুরাগীরা তাঁর ভূয়সী প্রশংসা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *