সরকার চালাবেন, বিরোধীও পুষবেন! বিস্ফোরক কুণাল ঘোষ

পশ্চিমবঙ্গ বিধানসভায় টানা দুদিন ধরে চলা অস্থিরতার মাঝে শাসকদলের বিধায়ক কুণাল ঘোষকে নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। বিধানসভার অন্দরে অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়ানোর পর কুণাল ঘোষ অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না। তাঁর দাবি, শাসকদলের একাংশ তাঁকে আটকাতে সচেষ্ট এবং ইচ্ছাকৃতভাবে তাঁর নাম বাদ দেওয়া হচ্ছে। আগের দিন পুলিশের বাজেট নিয়ে বলার সুযোগ না পাওয়ায় এবং মার্শাল দিয়ে তাঁকে বের করে দেওয়া নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি, আগামীকালের পুর ও নগরোন্নয়ন দপ্তরের বাজেটে আলোচনার তালিকায় তাঁর নাম থাকলেও, তা বাতিল করার চেষ্টা চলছে বলে তিনি বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

অন্যদিকে, বিধানসভার অধিবেশনে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের বাজেট আলোচনার শুরুতে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় গতকালের অপ্রীতিকর ঘটনা নিয়ে আলোচনার দাবি জানালে অধ্যক্ষ তা খারিজ করে দেন। বিধানসভার ঘটনাকে ‘কলঙ্কজনক অধ্যায়’ আখ্যা দিয়ে অধ্যক্ষ জানান, এই বিষয়ে আর কোনো আলোচনা হবে না। অধ্যক্ষের এমন অবস্থানের প্রতিবাদে কুণাল ঘোষ নিজের আসন থেকে উঠে গিয়ে ডায়াসের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কারো গায়ে হাত দেওয়ার ঘটনা তিনি ঘটাননি। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *