সোনম ওয়াংচুকের স্ত্রীর নিশানায় রাহুল গান্ধী, বিক্ষোভকে বললেন ‘দায়িত্বজ্ঞানহীন’!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিকে ‘অবিবেচক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তীব্র সমালোচনা করেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমো। ২১ জুলাই প্রশ্নফাঁস ইস্যুতে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পুলিশের হাতে আটক হন। এই ঘটনা প্রসঙ্গে ইন্ডয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে গীতাঞ্জলি অভিযোগ করেন যে, রাজনীতিবিদরা শিক্ষার্থীদের এই আন্দোলনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছেন।

গীতাঞ্জলি অ্যাংমোর মতে, কংগ্রেস নেতাদের এই ধরনের কর্মসূচির পরিবর্তে যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত ছিল। পাশাপাশি, সোনম ওয়াংচুকের জনপ্রিয়তা ও খ্যাতিকে রাজনৈতিক কাজে ব্যবহারের প্রচেষ্টার বিরুদ্ধেও তিনি তোপ দাগেন। উল্লেখ্য, অনশন আন্দোলনের জেরে বর্তমানে সোনম ওয়াংচুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সরকারের কাছে নতুন দাবিপত্র পেশ করে ২০ জুলাইয়ের অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার আবেদন জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *