জন্মদিনেই মর্মান্তিক মৃত্যু! স্ত্রীর প্রাণ কাড়লেন পুলিশ কনস্টেবল স্বামী

জন্মদিন উদযাপনের দিনে পূর্ব দিল্লির কল্যাণপুরীতে স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগ উঠল দিল্লি পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। সোমবার ভোরে ঘটা এই ঘটনায় নিহত ২৬ বছর বয়সী প্রিয়ঙ্কা ভাটী পেশায় একজন স্কুলশিক্ষিকা ছিলেন। অভিযুক্ত মণীশ ভাটী দিল্লি পুলিশের অ্যান্টি-অটো থেফট স্কোয়াডে (এএটিএস) কর্মরত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার সকালে মণীশ ও প্রিয়ঙ্কা স্কুটারে করে কোথাও যাওয়ার পথে কোনো বিষয় নিয়ে বচসায় জড়িয়ে পড়েন। কল্যাণপুরীর রাস্তায় স্কুটার থামিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মণীশ নিজের পিস্তল বের করে স্ত্রীকে গুলি করেন। ঘটনার পরপরই অভিযুক্ত স্কুটার নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পলাতক অভিযুক্তকে ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *