পর্ন মামলায় মরিয়া রাজ কুন্দ্রা, ক্লিন চিট নাকি শাস্তি!

পর্নোগ্রাফি মামলায় দীর্ঘ চার বছর ধরে চলা আইনি লড়াইয়ের প্রেক্ষিতে দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা। আদালতের কাছে তিনি আর্জি জানিয়েছেন, হয় তাকে কঠোর শাস্তি দেওয়া হোক, নতুবা মামলা থেকে সম্পূর্ণ মুক্তি বা ‘ক্লিন চিট’ প্রদান করা হোক। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে সৃষ্ট ‘মিডিয়া ট্রায়াল’ ও ব্যক্তিগত সম্মানহানির ঘটনায় চরম বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, অহেতুক এই বিলম্ব তাকে কার্যত ন্যায়বিচার থেকে বঞ্চিত করছে।

২০২১ সালের জুলাই মাসে মোবাইল অ্যাপের মাধ্যমে আপত্তিকর ও পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরির অভিযোগে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করেছিল। আর্থার রোড জেলে ৬৩ দিন কাটানোর পর সেই বছরের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান। তবে রাজ বরাবরই দাবি করে আসছেন, তাঁর তৈরি কনটেন্টগুলো পর্নোগ্রাফি নয়, বরং ‘ইরোটিক’ ছিল। আইনি জটিলতার কারণে তাঁর ব্যবসায়িক প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে এবং এতে ৪,০০০ মানুষ কর্মসংস্থান হারিয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *