সই জালিয়াতি মামলায় স্বস্তি, হাইকোর্টে আরও এক মাস বাড়ল অভিষেকের রক্ষাকবচ!

বিধানসভার বিধায়কদের সই জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও এক মাসের জন্য অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী এক মাস সিআইডি (CID) অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নিতে বা তাঁকে গ্রেফতার করতে পারবে না। তবে এই রক্ষাকবচ পেলেও তদন্তে তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ বহাল রাখা হয়েছে এবং প্রয়োজনবোধে তদন্তকারী সংস্থা তাঁকে তলব করলে হাজিরা দিতে হবে।

উল্লেখ্য, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলেছিলেন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। ওই ঘটনার প্রেক্ষিতে বিধানসভা সচিবালয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্ত করছে সিআইডি। এর আগে গত ১১ জুন হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী সুরক্ষা প্রদান করেছিল এবং আদালতের নির্দেশেই তিনি ভবানী ভবনে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ জুলাই ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *