নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ড! অবশেষে লোকসভায় বিতর্কে রাজি কেন্দ্র
July 23, 2026
অবশেষে লোকসভার অধিবেশনে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে বিশেষ বিতর্কে বসার বিষয়ে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিষয় নিয়ে আলোচনার প্রেক্ষাপটে বুধবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
এই বিশেষ বিতর্কসভায় সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। দ্রুত একটি উপযুক্ত দিন ও সময় নির্ধারণের জন্য সরকারের পক্ষ থেকে স্পিকারের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে।