ভিডিও নেই, তাই মামলা খারিজ! সুপ্রিম কোর্টের বড় ধাক্কা ককরোচ জনতা পার্টির ওপর
দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলনকারীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় দ্রুত শুনানির আর্জি সরাসরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হলে আদালত তা গ্রহণ করতে অস্বীকার করে। প্রধান বিচারপতি সাফ জানিয়ে দেন যে, এই ধরনের ঘটনার ভিডিও দেখার মতো সময় আদালতের নেই এবং তিনি স্পষ্টভাবেই এই মামলায় সময় নষ্ট করতে রাজি নন।
শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে লাগাতার আন্দোলন ও ধর্না চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। এই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার দিল্লি হাইকোর্টও এই সংক্রান্ত জরুরি শুনানি করতে অস্বীকার করে জানিয়েছিল, আদালতকে যেন এই বিষয়ের মধ্যে না টানা হয়।