নারী নিরাপত্তায় জিরো টলারেন্স! অপরাধ দমনে পুলিশকে ফ্রি হ্যান্ড দিলেন মুখ্যমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট আলোচনার জবাবি ভাষণে তিনি অপরাধের বিরুদ্ধে পুলিশকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, কোনো অপরাধের ঘটনা ঘটলে উচ্চপর্যায়ের নির্দেশের অপেক্ষা না করে পুলিশকে আইন অনুযায়ী তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নিতে হবে। এই দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ কোনো সমস্যার সম্মুখীন হলে তিনি নিজে ঢাল হয়ে তাদের পাশে দাঁড়াবেন বলেও ঘোষণা করেন।

বিধানসভায় দাঁড়িয়ে তিনি আগের সরকারের আমলে ঘটা কামদুনি ও আরজি কর কাণ্ডের মতো নারী নির্যাতনের বিভিন্ন ঘটনার তীব্র সমালোচনা করেন। বর্তমান সরকারের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের কঠোর পদক্ষেপের উদাহরণ টেনে আনেন। এ সময় তিনি জানান, সরকার পরিবর্তনের পর আরজি কর মামলার ফাইল নতুন করে খোলা হয়েছে, তিন আইপিএস অফিসারকে বরখাস্ত করা হয়েছে এবং অভিযুক্তদের বিচারের জন্য সিবিআইকে দ্রুত এনওসি প্রদান করা হয়েছে। নারী ও শিশুর সুরক্ষায় সরকার কোনো ধরনের আপস করবে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *