স্মার্ট মিটার নিয়ে বড় সুখবর, এখন প্রতি মাসেই মিলবে বিদ্যুৎ বিল!

রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের জন্য নতুন সিদ্ধান্ত নিল সরকার। বুধবার বিধানসভায় বিদ্যুৎ দপ্তরের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় তিন মাস অন্তর বিল দেওয়ার পুরোনো ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। এখন থেকে গ্রাহকদের প্রতি মাসের বিল প্রতি মাসেই প্রদান করা হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়।

বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে একাধিক পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমকে (WBPDCL) পাবলিক লিস্টেড কোম্পানি হিসেবে শেয়ার বাজারে নিয়ে আসা, যার অনুমোদিত শেয়ার মূল্য ১২ হাজার কোটি টাকা। এছাড়া সাঁওতালডিহি ও বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে নতুন ইউনিট স্থাপন, ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের এক হাজার উচ্চমাধ্যমিক স্কুল ও কলেজে ছাত্রীদের ব্যবহারের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর ঘোষণা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *