হাইকোর্টের নির্দেশ অমান্য! লালবাজারে তলব ২১-এর সভার আয়োজকদের?

কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অমান্য করে রাস্তা বন্ধ করে সভা করার অভিযোগে আয়োজকদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডের একটি লেন ব্যবহারের শর্ত থাকলেও, তা অমান্য করে দুটি লেনই আটকে সভা করায় শহরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সভার প্রধান উদ্যোক্তা ও আহ্বায়কদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে একুশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চাওয়া হলে হাইকোর্ট তা খারিজ করে দেয়। পরবর্তীতে শুনানিকালে আদালতের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে ক্যাথিড্রাল রোডের কেবল একটি লেন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল, যাতে সাধারণ মানুষের চলাচল ও যানচলাচল স্বাভাবিক থাকে। তবে সেই নির্দেশ অমান্য করে পুরো রাস্তা আটকে সভা পরিচালনা করায় পুলিশ প্রশাসন এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *