ভাগ্য ফিরছে ৪ রাশির! শুক্রবার থেকেই খুলবে কি আপনার কপাল?

আগামী ২৪ জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরীর শ্রীমন্দিরে জগন্নাথদেবের ফিরে আসার পবিত্র ‘বাহুড়া যাত্রা’ বা উল্টোরথ। এই বিশেষ দিনেই গ্রহের সেনাপতি মঙ্গল তার নক্ষত্র পরিবর্তন করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ এবং এর প্রভাবে মেষ, সিংহ, ধনু ও মকর—এই চার রাশির জাতকদের জীবনে অভাবনীয় সাফল্য, আর্থিক উন্নতি ও কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলের এই অবস্থানের কারণে মেষ রাশির জাতকদের চাকরিতে পদোন্নতি ও ব্যবসায়িক লাভের যোগ রয়েছে। সিংহ রাশির ক্ষেত্রে কর্মজীবনে নতুন সুযোগ ও আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। এছাড়া ধনু রাশির জাতক-জাতিকারা শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পাবে এবং মকর রাশির ক্ষেত্রে পারিবারিক কলহ মিটে যাওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *