দিল্লির আন্দোলনে পাকিস্তানি যোগ, বড় পদক্ষেপের পথে পুলিশ!

দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে চলমান আন্দোলন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কেন্দ্রীয় সূত্রের খবর, এই আন্দোলনের পেছনে পাকিস্তানের সংযোগ রয়েছে। পাকিস্তানের ৪০০-রও বেশি ‘এক্স’ (টুইটার) হ্যান্ডেল থেকে এই আন্দোলনে উস্কানি ও নেতিবাচক প্রচার চালানোর প্রমাণ সরকারের হাতে এসেছে। এ ধরনের অ্যাকাউন্টগুলো দ্রুত বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

গত সোমবার যন্তর-মন্তরে আয়োজিত বিক্ষোভ থেকে সংসদ অভিমুখে মিছিলের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ কঠোর হুঁশিয়ারি দিয়েছে। পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, যারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে হিংসা, দাঙ্গা বা আইনশৃঙ্খলা বিঘ্নকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি তাদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু করা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *