সংসদে ২০ ‘গদ্দার’ লুকিয়ে! বরখাস্ত হতেই দলনেত্রীর নীরবতায় বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়

সংসদে অসংসদীয় আচরণ এবং মহিলা সাংসদদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণপ্রসাদ তেন্নেতি জানিয়েছেন যে, সাংসদের এই মন্তব্যে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। সাসপেনশনের ঠিক পরের দিন সংসদ ভবন চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে অভিনব প্রতিবাদে সামিল হন এই প্রবীণ সাংসদ। সেই প্ল্যাকার্ডে হিন্দিতে লেখা ছিল, “ভাজপাকে সাথ সদন মে, ২০ গদ্দার মওজুদ হ্যায়”, যার অর্থ সংসদের অভ্যন্তরে বিজেপির সঙ্গে ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদ উপস্থিত রয়েছেন।

তৃণমূলের অন্দরের এই পরিস্থিতির মাঝে কল্যাণের পাশে দাঁড়িয়ে মহুয়া মৈত্র এবং কুণাল ঘোষ এই সাসপেনশনকে ‘অনৈতিক’ বলে দাবি করেছেন। তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্যে বাদানুবাদের জেরেই এমন নীরবতা থাকতে পারে বলে মনে করছেন অনেকে। এর আগে অধিবেশন চলাকালীন দলের কয়েকজন বর্তমান ও প্রাক্তন নারী সাংসদের সঙ্গেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *