ওড়িশা সরকারের বড় চমক, সরকারি কর্মীদের ৫% ডিএ বৃদ্ধি!

ওড়িশার মোহন চরণ মাঝি সরকার রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) একধাক্কায় ৫ শতাংশ বৃদ্ধি করেছে। এই ঘোষণার ফলে সরকারি কর্মীদের মোট মহার্ঘ ভাতার হার ২৫৭ শতাংশ থেকে বেড়ে ২৬২ শতাংশে উন্নীত হয়েছে। বর্ধিত এই নতুন হার ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে।

সরকারি কর্মীরা ছাড়াও এই সুবিধার আওতায় পড়বেন এইড-প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, বিশ্ববিদ্যালয়ের কর্মী এবং বিচার বিভাগের আধিকারিকরা। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসের বেতনের সঙ্গেই বর্ধিত ডিএ এবং ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *