বেহালার বিজেপি নেতার বিরুদ্ধে ৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ!

বেহালার এক প্রোমোটারের কাছে পাঁচ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে বিজেপি নেতা তুহিন পালের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ। প্রোমোটারের স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত তুহিন পালকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং তাঁকে আগামী সাতদিনের মধ্যে ঘটনার বিষয়ে জবাবদিহি করতে বলা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বেহালার ১১৭ নম্বর ওয়ার্ডে নির্মাণকাজ করা প্রোমোটার কাশীনাথ মণ্ডলকে ডেকে পাঠিয়ে ওই নেতা টাকা দাবি করেন এবং টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। অন্যদিকে, তুহিন পাল সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার এবং দলের একাংশ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। নিজের দাবির সপক্ষে তিনিও থানায় পাল্টা অভিযোগ জানিয়েছেন। বেহালা পূর্বের বিধায়ক শঙ্কর শিকদার জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *