আধার কার্ডে এই ৬টি পরিবর্তন না করলেই বড় বিপদ! রইল জরুরি আপডেট

আধার কার্ড বর্তমান সময়ে ভারতের প্রতিটি নাগরিকের জন্য একটি অপরিহার্য সরকারি নথি। স্কুল-কলেজে ভর্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, লোন নেওয়া বা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই পরিচয়পত্রটি জরুরি। তবে কার্ডে ভুল বা পুরনো তথ্য থাকলে ভবিষ্যতে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে। তাই সঠিক তথ্য বজায় রাখতে এবং পরিষেবা পেতে আধার কার্ডে নিয়মিত তথ্য আপডেট করা অত্যন্ত প্রয়োজন।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, ঠিকানা পরিবর্তন হলে তা অবিলম্বে সংশোধন করা আবশ্যক। এছাড়া আধার অথেনটিকেশনের জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর আপডেট রাখা জরুরি, যাতে ওটিপি (OTP) পেতে সমস্যা না হয়। পাশাপাশি নাম বা জন্মতারিখের ভুল সংশোধন, নতুন ছবি দেওয়া এবং প্রতি ১০ বছর অন্তর বায়োমেট্রিক তথ্য আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের ‘বাল আধার’-এর ক্ষেত্রে বয়স বাড়লে বায়োমেট্রিক আপডেট করা বাধ্যতামূলক। একই সঙ্গে, ফেস অথেনটিকেশন বা মুখাবয়ব যাচাইকরণ ব্যর্থ হলে দ্রুত আধার কার্ডের তথ্য পুনরায় আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *