চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর, ইউপিএসসির আদলে আসছে নতুন কমিশন!

দেশের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় চাকরির পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে চলেছে মোদী সরকার। ইউপিএসসি-র আদলে একটি নতুন স্বাধীন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সমস্ত কেন্দ্রীয় চাকরির পরীক্ষা পরিচালনা করবে। প্রশ্নপত্র তৈরি, পরীক্ষাকেন্দ্র নির্ধারণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি এই নতুন সংস্থার অধীনে থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি নির্দেশনায় এই পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আগামী বছর থেকেই তা বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি), রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি) ও আইবিপিএস-এর মতো সংস্থাগুলো আলাদাভাবে পরীক্ষা পরিচালনা করায় প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক অব্যবস্থার মতো সমস্যা দেখা দেয়। এই সংকট দূর করে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই নতুন এই ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংস্থাটিতে উচ্চমানের বিশেষজ্ঞ প্যানেল থাকবে এবং লিক প্রতিরোধে আধুনিক প্রযুক্তি, সিসিটিভি মনিটরিং ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। বর্তমানে এই সংস্কারের বিস্তারিত কাঠামো তৈরির কাজ চলছে, যার লক্ষ্য হলো চাকরির পরীক্ষাকে অধিকতর নির্ভরযোগ্য ও সুশৃঙ্খল করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *