২৪টি রুটে এখন এসি বাসের জয়জয়কার, জেনে নিন আপনার রুটের খবর!
July 25, 2026
রাজ্যবাসীর যাতায়াত ব্যবস্থা আরও আরামদায়ক করতে ৫০টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সরকারি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই বাসগুলি রাস্তায় নামানো হয়। কলকাতা এবং শহরতলির মোট ২৪টি গুরুত্বপূর্ণ রুটে এই বাস পরিষেবা পাওয়া যাবে।
পরিবহণ মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারীর চালু করা যেসকল রুটের বাস পরিষেবা বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল, নতুন এই উদ্যোগের মাধ্যমে সেই রুটগুলি পুনরায় চালু করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে বেশ কয়েকটি নতুন রুটও এই তালিকায় যুক্ত করা হয়েছে। বাসগুলি বিমানবন্দর থেকে হাওড়া, গড়িয়া, টালিগঞ্জসহ নিউ টাউন, সল্টলেক, বারাসাত, ডানকুনি এবং এসপ্ল্যানেড পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে চলাচল করবে।