স্তম্ভে বাঁধা প্রাক্তন তৃণমূল উপপ্রধান, তারপর যা ঘটল তা জানলে শিউরে উঠবেন!
হাওড়ার বাগনানে তৃণমূলের এক প্রাক্তন উপপ্রধানকে খুঁটিতে দড়ি দিয়ে বেঁধে মারধর ও হেনস্থা করার অভিযোগ উঠেছে। ঘটনার শিকার ভোলানাথ প্রধান বাগনান ১ নম্বর ব্লকের হাটুড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান। বৃহস্পতিবার সকালে লতিবপুর এলাকায় তাঁকে খুঁটিতে বেঁধে রাখার পাশাপাশি চড়-থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভোলানাথ প্রধানকে উদ্ধার করে। পরবর্তীতে একটি পুরোনো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার তিনি জামিনে মুক্তি পান। এদিকে ঘটনার সঙ্গে বিজেপির যোগ থাকার দাবি অস্বীকার করে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত জানান, আবাস যোজনার কাটমানি ও দুর্নীতির কারণে ভোলানাথ প্রধানের প্রতি সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। স্থানীয়দের মতে, এই ঘটনা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ।