NEET বিতর্কের মাঝেই বড় ধাক্কা, NTA থেকে ছাঁটাই ৪৭ জন আধিকারিক!

দেশজুড়ে নিট (NEET), জেইই (JEE) এবং সিইউইটি (CUET)-এর মতো সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নফাঁস ও ব্যাপক গাফিলতির অভিযোগের প্রেক্ষিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA)-কে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিতর্কের জেরে সংস্থার ৪৭ জন আধিকারিককে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি, অপসারিত আধিকারিকদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে কেন্দ্র।

সরকারের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতে এই পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামী ৩০ দিনের মধ্যে নতুন প্রশাসনিক আধিকারিক নিয়োগের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে, প্রশ্নপত্র তৈরি, মুদ্রণ এবং পরীক্ষা কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে থার্ড-পার্টি বা বহিরাগত সংস্থাগুলোর ওপর এনটিএ-র নির্ভরতা কমাতে আউটসোর্সিং কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এনটিএ দেশজুড়ে ১৫ থেকে ২০টি গুরুত্বপূর্ণ জাতীয় স্তরের পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *