কানাডায় বাঙালি ছাত্রীকে নৃশংস খুন, গ্রেপ্তার লিভ-ইন সঙ্গী!
কানাডার এডমন্টনে লিভ-ইন সঙ্গীর হাতে ২৩ বছর বয়সী এক ভারতীয় তরুণী খুন হয়েছেন। নিহত ওই তরুণীর নাম দমনপ্রীত কৌর, যিনি পাঁচ বছর আগে স্টুডেন্ট ভিসায় পাঞ্জাব থেকে কানাডায় পাড়ি দিয়েছিলেন। গত ৯ জুলাই এডমন্টনের সিলভারবেরি এলাকার একটি ঘর থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে যে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দমনপ্রীতের ২২ বছর বয়সী লিভ-ইন সঙ্গী রীতিশ কুমারকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত অনুযায়ী এই ঘটনায় আর কেউ জড়িত নয়। এদিকে, প্রয়াত তরুণীর মরদেহ ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে তাঁর পরিবার। এই কাজের জন্য একটি তহবিল সংগ্রহ অভিযানের মাধ্যমে এখন পর্যন্ত ১৮ হাজার ডলারের বেশি সংগ্রহ করা হয়েছে।