যন্তর মন্তরে বিক্ষোভ নিয়ে নিষেধাজ্ঞা, জেএনইউ ও ডিইউর পড়ুয়াদের তোয়াক্কা না করেই উত্তাল প্রতিবাদ!

নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ না নিতে শিক্ষার্থী ও শিক্ষকদের নির্দেশ দিয়েছিল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ও দিল্লি বিশ্ববিদ্যালয় (DU) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী এই ধরণের জমায়েত বেআইনি এবং এতে অংশ নিলে শাস্তিমূলক বা আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। তবে কর্তৃপক্ষের এই সতর্কবার্তাকে উপেক্ষা করেই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা আন্দোলনে শামিল হয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই নির্দেশিকাকে ‘গণতন্ত্র ও সংবিধান বিরোধী’ বলে অভিহিত করেছে জেএনইউ ছাত্র সংসদ। তাদের অভিযোগ, ভিন্নমত দমনের উদ্দেশ্যেই শিক্ষার্থীদের ভয় দেখানো হচ্ছে। ক্যাম্পাসের সমস্ত বাধা ও ব্যারিকেড এড়িয়ে যন্তর মন্তরে চলমান আন্দোলনে যোগ দেওয়ার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ছাত্র সংগঠনটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *