মুম্বইয়ে মহিলা আন্দোলনকারীকে ন্যাক্কারজনক স্পর্শ, ভাইরাল ভিডিওতে তোলপাড়!

মুম্বইয়ের দাদর এলাকায় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ছাত্র-যুব বিক্ষোভ চলাকালীন এক মহিলা আন্দোলনকারীকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশি ভূমিকার কঠোর সমালোচনা করছেন বিরোধী দল ও মানবাধিকার কর্মীরা। মুম্বইয়ের কংগ্রেস সভাপতি বর্ষা গাইকওয়াড় এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, মুম্বই পুলিশ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেছে যে, ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকর। পুলিশের ভাষ্যমতে, ওই পুলিশকর্মী প্রকৃতপক্ষে একজন পুরুষ বিক্ষোভকারীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং ভিড়ের চাপের কারণে পরিস্থিতির ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে। প্রসঙ্গত, প্রশ্নফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান এই আন্দোলনে পুলিশের আক্রমণাত্মক ভূমিকা নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *