কর্ণসুবর্ণে পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
July 25, 2026
মুর্শিদাবাদের কর্ণসুবর্ণে পুলকার দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত ১৭ জুলাই কর্ণসুবর্ণে রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় চার শিশু ও এক সাইকেল আরোহী নিহত হন। এই মর্মান্তিক ঘটনায় আরও দু’জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাক্ষাতের সময় শুভেন্দু অধিকারী প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেন। পাশাপাশি, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়ে পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।