আইপিএস কোটেশ্বর রাও সহ একাধিক পুলিশ অফিসার সাসপেন্ড, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন বিতর্কিত ঘটনায় বড় পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। তিনি আইপিএস কোটেশ্বর রাও-সহ একাধিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি এই ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনেরও ঘোষণা করা হয়েছে।

সুন্দরবন পুলিশ জেলার তৎকালীন এসপি কোটেশ্বর রাওকে কাকদ্বীপে দেবী কালীর মূর্তি ভাঙার প্রতিবাদে জনতার ওপর লাঠিচার্জ ও প্রতিমা প্রিজ়ন ভ্যানে তোলার ঘটনায় সাসপেন্ড করা হয়েছে। এছাড়া, প্রয়াত আইপিএস পঙ্কজ দত্তকে হেনস্থার ঘটনায় তৎকালীন তদন্তকারী কর্মকর্তা সাধন দাস ও তৎকালীন থানার আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাসপেনশন ও এফআইআর-এর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় ভক্তদের ওপর লাঠিচার্জের অভিযোগে ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকেও সাসপেন্ড করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *