হাওড়ায় দুর্ধর্ষ ডাকাতি, দিনেদুপুরে স্বর্ণ ব্যবসায়ীর প্রাণ কাড়ল দুষ্কৃতীরা!

হাওড়ার জগৎবল্লভপুর থানার পাতিয়াল হাটতলা বাসস্ট্যান্ডের কাছে শুক্রবার রাতে এক স্বর্ণ ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পল্লব সাহা নামের ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় চার দুষ্কৃতী। ঘটনার সময় দুষ্কৃতীরা তাঁর কাছ থেকে নগদ কয়েক লক্ষ টাকা ও গয়না ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুলির আঘাতে পল্লববাবু পায়ে গুরুতর জখম হয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে দাদার সঙ্গে বাইকে করে বাড়ি ফেরার সময় হাটতলা বাসস্ট্যান্ডের কাছে দুষ্কৃতীরা তাঁদের পথ আটকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুষ্কৃতীরা গুলি চালায়, যার ফলে ব্যবসায়ী মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে, যেখানে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দুষ্কৃতীদের ধরতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি জোরদার তল্লাশি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *