সুটিয়ায় শিক্ষক বরুণ বিশ্বাস খুন, ষড়যন্ত্রকারী হিসেবে মমতার নাম জড়াল পুলিশে!

২০১২ সালে সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী হিসেবে মমতার নাম উল্লেখ করে পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছেন বরুণ বিশ্বাসের সহযোদ্ধা ও শিক্ষক নন্দদুলাল দাস।

নন্দদুলাল দাসের জমা দেওয়া ওই চিঠিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকসহ আরও কয়েকজনের নাম রয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের প্রভাবের কারণেই এতদিন বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত সম্পন্ন হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *