অবশেষে জয়, আন্দোলন প্রত্যাহার করলেন সিজেপি কর্মীরা!

কেন্দ্রীয় সরকারের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর দিল্লির যন্তর মন্তরে চলমান ধর্না ও আন্দোলন প্রত্যাহার করে নিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পরেই সিজেপি নেতৃত্ব এই ঘোষণা দেন। তীব্র আন্দোলনের মুখে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার পর বাকি দাবিগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে আলাপ-আলোচনা হয়।

বৈঠকে সিজেপি-র সমস্ত দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করা হবে এবং ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে না। এছাড়া, নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সরকার ইতিবাচক আশ্বাস দিয়েছে। আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পর সিজেপি নেতা সৌরভ দাস অংশগ্রহণকারীদের দ্রুত বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। যন্তর মন্তর খালি করার জন্য এর আগে দিল্লি পুলিশের পক্ষ থেকেও মাইকিং করা হয়েছিল। উল্লেখ্য, আন্দোলন তুলে নেওয়া হলেও আগামী চার সপ্তাহ পর সিজেপি নেতৃত্বের সঙ্গে ফের বৈঠকে বসবে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *