ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মোদী সরকারকে তুলোধোনা করলেন অভিজিৎ দিপক!

দেশব্যাপী তীব্র ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ইস্তফাপত্র জমা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। গত দশ দিনের ঘটনাক্রমে মন ভারাক্রান্ত উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, দেশের যুবশক্তিই আসল। তার এই পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই আন্দোলনরত শিক্ষার্থী ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র সমর্থকদের মধ্যে উল্লাসের সৃষ্টি হয়।

রাজধানীর যন্তর মন্তরে আন্দোলনরত সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এই পদত্যাগকে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। তিনি জানান, তাদের চলমান আন্দোলন এখনই শেষ হচ্ছে না। তার নতুন দাবিগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নফাঁসের জেরে আত্মঘাতী প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা অবিলম্বে প্রত্যাহার করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *