ঐতিহাসিক ভবনে কি আর জায়গা হবে না? বাড়ছে আসন ও মহিলা সংরক্ষণ!

ভবিষ্যতে ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া এবং মহিলা সংরক্ষণ বিল কার্যকর হওয়ার পর বিধানসভায় আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ায়, নতুন বিধানসভা ভবন তৈরির আনুষ্ঠানিক ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভার অধিবেশনে তিনি জানান, বর্তমান হেরিটেজ ভবনে ভবিষ্যতে সদস্য সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেলে সংকুলান হওয়া অসম্ভব হয়ে পড়বে। তাই লোকসভার আদলে নতুন বিধানসভা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানান, বর্তমান ভবনটি ঐতিহ্যবাহী স্থাপত্য হওয়ার কারণে এতে পরিকাঠামোগত সম্প্রসারণের সীমাবদ্ধতা রয়েছে। নতুন আসন বিন্যাসের ফলে জনপ্রতিনিধিদের বসার জায়গা ও প্রশাসনিক কাজে যেন কোনো সমস্যা না হয়, সেই লক্ষ্যেই রাজ্য সরকার এই সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে উল্লেখ করেন যে, এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য রাজ্যের অর্থের কোনো অভাব হবে না। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *