ছাত্রীকে কুপ্রস্তাব, গোবরডাঙায় গেস্ট লেকচারারকে জুতোর মালা ও ডিমের বাড়ি!

উত্তর ২৪ পরগনার গোবরডাঙা হিন্দু কলেজের এক ছাত্রীকে যৌন হেনস্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে সন্দীপ দত্ত নামে ভূগোল বিভাগের এক গেস্ট লেকচারারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ওই শিক্ষক নিয়মিত ছাত্রীকে ফোনে বিরক্ত করতেন এবং বিবিধ প্রলোভন দেখিয়ে তাঁকে বাড়িতে একা ডেকে কুপ্রস্তাব দিতেন। ছাত্রী তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অভিযুক্ত অধ্যাপক তাঁকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। ছাত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ পড়ুয়ারা অভিযুক্ত অধ্যাপককে ঘিরে ফেলে প্রবল বিক্ষোভ দেখান। এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা তাঁকে জুতোর মালা পরিয়ে দেয় এবং প্রকাশ্যে ঝাঁটা দিয়ে মারধর ও ডিম ছুড়ে হেনস্তা করে। খবর পেয়ে গোবরডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছাত্রীর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *