ধর্মেন্দ্রর পদত্যাগের পর নতুন শিক্ষামন্ত্রী কে? বড় ঘোষণা মোদী সরকারের!

নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁস কাণ্ড এবং দেশজুড়ে ছাত্র বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করল কেন্দ্র। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদের (২) ধারা অনুযায়ী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রীর সুপারিশ ও পরামর্শ অনুযায়ী, অভিজ্ঞ ক্যাবিনেট মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে উপভোক্তা বিষয়ক, খাদ্য এবং গণবণ্টন মন্ত্রকের দায়িত্বে থাকা প্রহ্লাদ জোশীকে এই নতুন মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *