বেসরকারি স্কুলের লাগামহীন ব্যয় রুখতে কড়া নির্দেশ শিক্ষা দপ্তরের!

রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলে স্বচ্ছতা বজায় রাখতে এবং কড়া নজরদারি চালাতে পূর্ণাঙ্গ মাসিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। চলতি মাসের মাঝামাঝি মুখ্যমন্ত্রী শিক্ষাব্যবস্থায় নজরদারি ও স্বচ্ছতা আনার যে ঘোষণা করেছিলেন, তারই প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আওতায় ইউডিআইএসই (UDISE) পোর্টাল ও বাংলা শিক্ষা পোর্টালের তথ্যের সঙ্গে জেলা অফিসের নথিপত্রের মিল যাচাই করা হবে এবং জেলা বিদ্যালয় পরিদর্শকদের প্রতি সপ্তাহে অন্তত একটি বেসরকারি স্কুল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত স্বীকৃতিহীন স্কুলগুলিকে চিহ্নিত করতে এই অভিযান চালানো হবে। পরিদর্শনকালে শিক্ষক-ছাত্রের অনুপাত, পরিকাঠামো, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ছাত্রছাত্রীদের নিরাপত্তা, পানীয় জল ও শৌচাগারের মতো বিষয়গুলি খতিয়ে দেখা হবে। পরিদর্শন শেষে প্রাপ্ত তথ্য ‘এমপরিদর্শন অ্যাপে’ জিও ট্যাগযুক্ত ছবি-সহ আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কোনো স্কুল পরিদর্শনে বাধা দিলে কঠোর আইনি পদক্ষেপ ও প্রয়োজনে পুলিশের সাহায্য নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। চিহ্নিত অনিয়মিত স্কুলগুলিকে একটি গুগল ফর্মের মাধ্যমে তাদের শংসাপত্র ও স্বীকৃতির প্রমাণ জমা দিতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *