বেতন রাজ্যের বাইরে, ট্যাক্স নিয়ে নতুন বিলে বড় স্বস্তি!
কর কাঠামোর সংশোধনে নতুন পদক্ষেপ রাজ্য সরকারের
রাজ্যের কর কাঠামোয় বড়সড় পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে ‘ওয়েস্ট বেঙ্গল ফিন্যান্স বিল ২০২৬’ প্রকাশ করেছে। গত ২৩ জুন প্রকাশিত এই বিলে মূলত ‘পশ্চিমবঙ্গ স্টেট ট্যাক্স অন প্রফেশনস, ট্রেডস, কলিংস অ্যান্ড এমপ্লয়মেন্টস অ্যাক্ট, ১৯৭৯’ এবং ‘পশ্চিমবঙ্গ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) অ্যাক্ট, ২০১৭’-এর একাধিক ধারায় সংশোধনী আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত এই সংশোধনী অনুযায়ী, সরকারি, রেলওয়ে ও বেসরকারি ক্ষেত্রের কর্মীদের পেশা কর সংক্রান্ত দীর্ঘদিনের আইনি অস্পষ্টতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের সদর দপ্তর বা বেতন প্রদানের স্থান রাজ্যের বাইরে হওয়ায় কর্মীদের পেশা করের দায়বদ্ধতা নিয়ে বিভ্রান্তি তৈরি হতো, যা নতুন বিলের মাধ্যমে দূর করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি, পেশা কর বাবদ বছরে সর্বোচ্চ ২,৫০০ টাকা ধার্য থাকলেও, সাধারণ বেতনভোগী কর্মীদের মাসিক আয়ের ওপর ভিত্তি করে কর কমানো কিংবা তা সম্পূর্ণ মওকুফের ব্যবস্থাও বহাল রাখা হয়েছে।